দ্বিজয়ী: রাহাত মামুন

দ্বিজয়ী

রাহাত মামুন

এই সন্ধ্যাস্নাত সাগর ভুলেছে

শেষ কবে তার যৌবনে ঝড় এসেছিলো

এই মধ্যাহ্ন ভুলেছে

শেষ কবে তার মনের উঠানটা

প্রখর রোদে পুড়েছিলো

 

আর শহর ভুলে গেছে

শেষ কবে সে কোলাহলে মেতেছিলো

সুর ভুলে গেছে তার তাল আর লয়

শুধু তুমি ভুলেছো এতো সবকিছু

আমার স্পর্শে।