নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে নওগাঁ সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার নওগাঁয় বিজিবি ১৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর হাপানিয়া সীমান্ত এলাকায় ভারতীয় অংশে বিএসএফের গুলিতে আলামিন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। এ ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএসএফের সাথে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।

সীমান্ত হত্যা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ