নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি আহাদ, সম্পাদক মাহফুজ

নিউজ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান (যায়যায়দিন)।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ১৩ ভোট পেয়ে মাহবুব আহাদ সভাপতি ও ১৬ ভোট পেয়ে মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সহ-সভাপতি-১ পদে (খবরপত্র) বেলায়েত হোসেন লিটন। তিনি পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি-২ (বাঙালী খবর) জাকির হোসেন জাকারিয়া ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে (সময়ের আলো) মিজানুর রহমান মোল্লা ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে (নবচেতনা) শাহিনুজ্জামান শাহিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক পদে (নবরাজ) শামীম হোসেন, (ফরিদপুর কন্ঠ) হাবিবুর রহমান পান্নু। দপ্তর সম্পাদক পদে (বঙ্গটিভি) মশিউর রহমান মিন্টু। ক্রীড়া সম্পাদক পদে (খোলা কাগজ) ফয়সাল হোসেন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে (খোলাচোখ) এহসানুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, (বাংলা বাজার) তৌহিদুল ইসলাম তুহিন, (আনন্দ টিভি) মনিরুজ্জামান মোল্লা তুহিন, (বর্তমান কথা) শফিকুল ইসলাম মন্টু, (চ্যানেল এস টিভি বাংলা) আনিচুর রহমান বুরহান নির্বাচিত হয়েছেন।

নগরকান্দা প্রেস ক্লাব/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *