২৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): নতুন উচ্চতায় নিজের অবস্থান তৈরি করলেন সাকিব আল হাসান। টেস্ট ইতিহাসে ইনিংসে স্পিনারদের পাঁচ উইকেট শিকারীর তালিকার শীর্ষ দশে নাম লেখালেন দেশ সেরা অলরাউন্ডার। ৬১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৯তম বারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন সাকিব।
বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৯৬ রানে ৫ উইকেট নেন সাকিব। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে স্পিনারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারে সেরা দশে নাম লেখালেন সাকিব।
ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারে ২৪তম স্থানে উঠে এলেন সাকিব। এই ২৪ জনের মধ্যে স্পিনার ও পেসাররা একত্রেই আছেন। তবে স্পিনারদের মধ্যে দশম স্থানে নিজের নাম লেখালেন সাকিব।
আরও পড়ুন: ড্র দিয়েই শেষ হচ্ছে ঢাকা টেস্ট
সাকিবের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন (৬৭ বার), অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৩৭ বার), ভারতের অনিল কুম্বলে (৩৫ বার), রবীচন্দ্রন অশ্বিন (৩০ বার), হরভজন সিং (২৫ বার), শ্রীলংকার রঙ্গনা হেরাথ (৩৪ বার), অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট (২১ বার), নাথান লায়ন (১৯ বার) ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (২০ বার)।
সাকিব/এএমএম/রমু
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply