নমুনা পরীক্ষা, শনাক্ত ও সুস্থতা কমেছে

৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৩৪ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৮৪ ও নারী ৫০ জন। এ নিয়ে টানা সপ্তম দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হলো।

গতকালের চেয়ে আজ ২ জন বেশি মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে মারা গেছেন ১৪ হাজার ৯১২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ২২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। গতকাল ৩০ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ।

আরও খবর: করোনার থাবা আরও ভয়ঙ্কর হচ্ছে

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৫০৯ জন। গতকালে চেয়ে আজ ৭৩২ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *