নাজিরপুর ইউপি’র নির্বাচন সম্পন্ন

সোমবার উৎসবমুখর পরিবেশে নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।
ছবি: আর্ট নিউজ

২২ জুন ২০২১ (নিউজ ডেস্ক, বরিশাল): নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ফল ঘোষণা করেন।

সোমবার সকাল থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ইউনিয়নের ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিজয়ী হন শায়লা শারমিন মিম্মু। তিনি পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজ পিনু পেয়েছেন ৭৮০ ভোট।

উল্লেখ্য, শায়লা শারমিন মিম্মোর ভাই কিটন শিকদার আওয়ামী লীগের ইতালি শাখার যুগ্ম সম্পাদক। বোনের নির্বাচন উপলক্ষে সম্প্রতি তিনি দেশে এসেছেন।
নির্বাচন/টিটি/আরএম