নিউজ ডেস্ক: আওয়ামী লীগ কখনও বিএনপির মনের ইচ্ছা পূরণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যলয়ে কৃষক লীগের সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা দেশকে খেলার পুতুল বানাতে দেবেন না। তিনি অভিযোগ করেন- নির্বাচন ভন্ডুল করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি-জামায়াত। বিদেশিদের বাতাসে তারা লাফালাফি করছে। এই লাফালাফিতে কোনও কাজ হবে না বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, বিএনপি দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিয়ে ভূ-রাজনীতির খেলার পুতুল বানাতে চায়। বিদেশিরা কাউকে কোলে করে ক্ষমতায় বসাবে না।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্বনেতারা যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, তখন বিএনপি দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করে। যারা বিভিন্ন দেশের গণতন্ত্র ধ্বংস করে, তাদের হাতেই দেশকে তুলে দিতে চায় বিএনপি।
তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেল বিএনপি। আসলে কোনও কিছুই করার ক্ষমাত নেই তাদের।
তথ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply