নিউজ ডেস্ক: নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে খুনের মামলার আসামি গ্রেফতার করতে গেলে তারা হয় তাদের দলের নেতা। ফখরুল সাহেব আপনিসহ আপনার নেতারা যেসব ভাষায় কথা বলেন তাতে সরকারের পতন ঘটাবেন। আল্লাহ যাকে ক্ষমতায় রাখবে কেউ কি তার পতন ঘটাতে পারবে। পতন আপনাদের হবে। আপনাদের পতন নেতিবাচক রাজনীতির জন্য অনিবার্য। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো।
বিএনপির মসহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দিতে সংবিধানে কুখ্যাত আইন প্রণয়ন করেছেন আপনারা। এটা আমরা ভুলিনি মির্জা ফখরুল সাহেব। ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড। জাতীয় নেতাদের খুনিদের তারা পুরষ্কৃত করেছে বিদেশী দূতাবাসে চাকরি দিয়ে, আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তারা গ্রেনেড হামলা করেছে। বিএনপি আমাদের মারতে চায়, হত্যা করতে চায়। কথা কথায় বলে ’৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার।
ওবায়দুল কাদের বলেন, লন্ডনে থাকা দন্ডিত নেতা তারেক রহমান নাকি তাদের নেতা। বিএনপি তাকে নেতা মানতে পারে। বাংলাদেশের মানুষ তাকে নেতা মানতে পারে না। তার নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোনও দিনও পছন্দ করবেনা, ঘৃণা করবে। ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জেনারেল জিয়াউর রহমান। ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। এ খুনিরা আওয়ামী লীগকে সহ্য করেনা। এ দল আওয়ামী লীগকে সহ্য করতে পারেনা। শেখ হাসিনাকে সইতে পারে না।
তিনি বলেন, দেশে এখন সরকার হটানোর চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি নেই তাকে পরাজিত করার।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply