পদ্মায় আমানত শাহ ফেরি দুর্ঘটনা

২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ‘আমানত শাহ’ নামে একটি রোরো ফেরির আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান।

তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়া ঘাটের ৫নং ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি ‘আমানত শাহ’। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটির একাংশ ডুবে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। এ ছাড়া ৫-৬টি মোটরসাইকেলও ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, তাদের দুটি টিম উদ্ধার কাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফেরিডুবি/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ