পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি

২৯ জুন ২০২১ (বিনোদন ডেস্ক): সাভার থানায় চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার দুই অভিযুক্ত জামিন পেয়েছেন। প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাদের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

পরীমনির মামলায় নাসিরসহ গ্রেফতার পাঁচ

প্রসঙ্গত, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় সাভার থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করেন পরীমনি। পরদিন নাসির ও অমিসহ ৫ জনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পরীমনি/এসকেএম

পরীমনিকে নিয়ে তথ্যমন্ত্রী কোন মন্তব্য করেননি

http://artnewsbd.com