স্পোর্টস ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। নতুন বোর্ড সভাপতি নাজাম শেঠির কাছ থেকে দায়িত্ব পেয়ে জাতীয় দলে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর কাজে হাত দিয়েছেন তিনি।
এবার একই সময়ে দুটি জাতীয় দল প্রস্তুত রাখতে চান তিনি। খবর: ডন।
তিনি বলেন, বেঞ্চের শক্তি বাড়ানোর লক্ষ্যে আমি আমার এই দায়িত্বকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুইটি দল তৈরি করতে চাই।
দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া শহীদ আফ্রিদি খেলোয়াড়ি জীবনের সাহসিকতাই দেখাতে চাইছেন। দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের দুটি ‘জাতীয় দল’ গড়ে তোলার লক্ষ্য সাবেক এই অলরাউন্ডারের।
প্রথমবার পিসিবির দায়িত্ব পাওয়ার অল্প দিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেটের একটি সমস্যা ধরতে পেরেছেন আফ্রিদি। নির্বাচকদের সাথে খেলোয়াড়দের দূরত্ব সৃষ্টি হয়েছিল বলে মনে হয়েছে তার।
তিনি বলেন, আমার মনে হয় অতীতে সবার মধ্যে যোগাযোগের ঘাটতি ছিল। সব ক্রিকেটারকে আলাদাভাবে ডেকে নিয়ে কথা বলে বিষয়টি বুঝতে পেরেছি আমি। যেমন হারিস (সোহেল) ও ফখরের (জামান) সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। ওদের ফিটনেস টেস্ট নিয়েছি। আমি বিশ্বাস করি, ক্রিকেটার ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগ থাকা উচিত।
পাকিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply