পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস খান

২২ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন ইউনিস খান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াসিম খান বলেন, ইউনিস খানের মতো অভিজ্ঞতাসম্পন্ন ও মানসম্পন্ন একজন কোচকে হারানো আসলেই অনেক কষ্টের। অনেক কথাবার্তা ও আলাপ-আলোচনার পর দুই পক্ষই এ সিদ্ধান্তে এসেছে যে, ইউনিস ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি নিলে উভয় পক্ষেরই মঙ্গল।

গত নভেম্বরে দুই বছরের চুক্তিতে ইউনিসকে নিয়োগ দেয় পিসিবি। চুক্তির এক বছর যেতে না যেতেই সরে দাঁড়ালেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।

ক্রিকেট/এসকেএম