প্রধানমন্ত্রীর ডাকে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখা। তারা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইফতার পার্টির পরিবর্তে গরীব দুখী মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ৫৩তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংজুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির উদ্যোগে ঢাকাতেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চীন শাখার সভাপতি যাদব দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তরুণ কান্তি দাশ, ফরিদ উদ্দীন ও ওয়ালিউর রহমান ওলি। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মহসিন ইমাম চৌধুরী রুনু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, শিশির রায়হান ও নাজমুল মিশু, সাধারণ সম্পাদক জসিম হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মামুন সিকদার ও কল্লোল কান্তি, সাংগঠনিক সম্পাদক খাজা আহমেদ মজুমদার ও আবু শামা সদস্য আনিসুর রহমান, প্রদীপ কুমার শর্মা, মোহাম্মদ সাহাজাদা সায়েম, অ্যাডভোকেট পূর্ণেন্দুসহ অন্যরা।

স্বাধীনতা দিবস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ