ফের বাড়লো সোনার দাম, গড়লো নয়া রেকর্ড

নিউজ ডেস্ক: ভরি প্রতি ফের বাড়লো সোনার দাম। এটি দেশের ইতিহাসে নয়া রেকর্ড। এবার ভরি প্রতি বাড়লো ১ হাজার ৫১৬ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার দাম হলো ৯৯ হাজার ১৪৪ টাকা। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলেছে, স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সে কারণে তারাও নতুন মূল্য নির্ধারণ করছে।

ফলে রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৯ হাজার ১৪৪ টাকা। এছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪ হাজার ৬৫৩ টাকা। ৮১ হাজার ১২৩ টাকায় কিনতে হবে ১৮ ক্যারেট সোনা। সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৭ হাজার ৫৯৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত ২৩ মার্চ সোনার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়েছিল। তাতে সোনার দামের ভরি গিয়ে দাঁড়ায় ৯৮ হাজার ৭৯৪ টাকায়।

দেশের বাজারে আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হচ্ছে।

সোনার দাম/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ