ফ্ল্যাট থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জে): নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন- ৪৬ বছর বয়সী রুমা চক্রবর্তী ও তার মেয়ে ২২ বছর বয়সী ঋতু চক্রবর্তী (২২)। তারা ডালপট্টি এলাকার ওই ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে থাকতেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির ছয়তলার ফ্ল্যাট থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেয়া হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নারায়ণগঞ্জ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *