বজ্রপাতে কৃষকের মৃত্যু

৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের সদর উপজেলায় একটি ফিসারি পাড়ে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বেলা ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাথিয়া গ্রামের ৪০ বছর বয়সী আবুল কালাম এবং কটিয়াদী উপজেলার ঢোলাদিয়া ইউনিয়নের শতরদ্রোন গ্রামের ২৬ বছর বয়সী জুয়েল মিয়া।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তারা একটি ফিসারি পাড়ে কাজ করতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এসময় আহত ২২ বছর বয়সী রতন মিয়াকে সংকটাপন্ন অবস্থায় কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।

কিশোরগঞ্জে মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *