১০ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক, মুন্সীগঞ্জ): টঙ্গীবাড়ীতে একটি বিলে শাপলা তোলার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিশু।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামারন ইউনয়নের পশ্চিমের চক বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, রবিউল হাসান, সাইফুল ইসলাম লামিম ও সানজিদা আক্তার। আহত শিশুর নাম সিফাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিলে চার শিশু মিলে শাপলা তুলছিল। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন গুরুতর আহত হয়।
টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বজ্রপাত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply