বরিশালে বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

নিইজ ডেস্ক: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীর পোলতাতলী এলাকায় গতকাল রোববার গভীর রাতে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্বশুর-জামাতা। আকস্মিক বজ্রপাতে তাদের নৌকাটি ডুবে যায় এবং তারা দুজন ঘটনাস্থলে মারা যান।

এই দুজন হলেন- উপজেলার চরলতা গ্রামের আবদুস শহিদ বিশ্বাস ও তার জামাতা বাজিৎখা গ্রামের শহিদ ফকিরের ছেলে রাসেল ফকির। গতকাল দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চরএককরিয়া ইউনিয়নের ১ নম্বর চরলতা ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন বলেন, গতকাল রাতে শহিদ ও রাসেল গজারিয়া নদীতে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় বৃষ্টিও হচ্ছিল না। এসময় নদীতে থাকা অন্য জেলেরা নৌ পুলিশকেও খবর দেন। পরে তারা শহিদ ও রাসেলের লাশ উদ্ধার করে কিনারে নিয়ে আসেন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুই জেলের লাশ নৌ পুলিশ স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বজ্রপাত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *