বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের নতুন সূচি প্রকাশ

০৩ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু দুই বোর্ডেল সম্মতিতে সেই সফর পিছিয়ে গেল দেড় বছর। অর্থাৎ ২০২৩ সালে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড।

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিবৃতিতে ইসিবি জানিয়েছে, সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পৃথক দুই সিরিজ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাথে যৌথ মত বিনিময়ের মাধ্যমে সূচি চূড়ান্ত করা হয়েছে।

ইংল্যান্ড সিরিজটি শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজই হবে বাংলাদেশের শেষ সিরিজ।

ক্রিকেট/এসকেএম