বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার বার্মা

২৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে ভারত। ভিয়েতনামে ভারতের বর্তমান রাষ্ট্রদূত প্রণয় কুমার বার্মাকে বাংলাদেশে নতুন হাইকমিশনার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ঢাকায় নতুন হাইকমিশনার নিয়োগের তথ্যটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিয়েতনামে ভারতের বর্তমান রাষ্ট্রদূত প্রণয় কুমার বার্মাকে বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার বার্মা।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, ঢাকায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।

হাইকমিশনার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ