বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: কুইন্টন ডি কক, হেনরি ক্লেসেন ও এইডেন মার্করামের ব্যাটিং তাণ্ডবে ৩৮২ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের এটাই দলীয় সর্বোচ্চ স্কোর।

এর আগে ২০১৭ সালে ইস্ট লন্ডনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৬ উইকেটে সর্বোচ্চ ৩৬৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ওয়ায়খেড স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২৩তম ম্যাচে ৫ উইকেটে ৩৮২ রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে এইডেন মার্করামের সাথে গড়েন ১৩৭ বলে ১৩১ রানের জুটি।

চতুর্থ উইকেটে হেনরি ক্লেসের সাথে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৮৭ বলে গড়েন ১৪২ রানের জুটি।

৪৫ দশমিক ১ ওভারে দলীয় ৩০৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪০ বলে ১৫টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন কুইন্টন ডি কক।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *