বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে লজ্জা এড়াতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত ভোর ৪টায়। খেলা হবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দীর্ঘদিন পর রানে ফেরা সৌম্য সরকারের ১৬৯ রানের পরও ৭ উইকেটে হারে বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হেরে গেলে পড়তে হবে হোয়াইটওয়াশের লজ্জায়।

কিউইদের বিপক্ষে তাদের মাঠে এ পর্যন্ত ১৮টি ম্যাচ হেরেছে। ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সূচিতে দুই দেশের আর কোনো সিরিজ নেই। বিশ্বকাপের আগে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজে ব্ল্যঅক ক্যাপরা শেষ দুইটি ম্যাচ জিতেছিল। তাই দ্বি-পাক্ষিক সিরিজে টানা পঞ্চম হার এড়াতে শনিবারের ম্যাচ জেতার বিকল্প নেই টাইগারদের সামনে। এই দুই সিরিজের মাঝে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বেও হেরেছিল বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৪৫ রানের মামুলি টার্গেট তাড়া করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ২৯১ রান করেও ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় সৌম্য-শান্তরা। মিডল অর্ডারের অবস্থাও নড়বেড়। শান্ত, লিটন, হৃদয় বা মিরাজ… কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। মুশফিক রানে ফিরলেও তা দলকে জেতানোর মত নয়, শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

তৃতীয় ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, এডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং।

ক্রিকেট/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *