নিউজ ডেস্ক: বিএনপির হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির অভয়ারণ্যে পরিণত হবে। তাদের মতো দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা গেলে দেশে আবারও খুন, টাকা পাচারসহ নানা অশান্তি শুরু হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ধোলাইখালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দু’টি গুণ দুর্নীতি আর মানুষ খুন। সাম্প্রদায়িকতার ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপির হাতে ক্ষমতা গেলে সাম্প্রদায়িকতার অভয়ারণ্যে পরিণত হবে দেশ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজ বিএনপি নেতাদের মুখে দুর্নীতিবিরোধী কথা মানায় না। শেখ হাসিনা চুরি থেকে দেশকে বাঁচিয়েছেন। রাজনীতিকে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক করেছেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেখতে ভদ্রলোক, কিন্তু অন্তরে বিষ আর বিষ। এতো মিথ্যাচার করতে পারেন। সেরা প্যথলজিক্যাল লায়ার, সেরা মিথ্যাবাদী।
তিনি বলেন, দুর্নীতিতে বিএনপি পর পর ৫বার চ্যাম্পিয়ন। এরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যা হাস্যকর। লজ্জা শরম নেই। ভোট চুরি করে বিশ্ব রেকর্ড করেছে। রাজনৈতিক দলের নেতা কেমন করে এমন মিথ্যাচার করতে পারেন?
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা চুরি করলে পদ্মাসেতু হতো না, ঢাকায় মেট্রোরেল হতো না, এক্সপ্রেসওয়ে হতো না। শেখ হাসিনা যদি চুরি করতেন তাহলে চট্টগ্রামে কর্ণফুলী টানেল হতো না। একদিনে এক’শ রাস্তা হতো না। শেখ হাসিনা চুরি করেননি, চুরি থেকে বাংলাদেশকে এবং ক্ষমতার রাজনীতিকে দুর্নীতিমুক্ত করেছেন।
বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পায়ের তলায় মাটি থাকলে নির্বাচনে এসে প্রমান করেন। ফাকা আওয়াজ দিয়ে জনপ্রিয়তা প্রমান করতে পারবেন না। প্রমান করতে নির্বাচনে আসুন।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply