বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার অতল গর্ভে তলিয়ে গেছে

২৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতল গর্ভে তলিয়ে গেছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার গনমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন,-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, এমন বক্তব্য বিএনপির হতাশা এবং রাজনৈতিক দৈন্যতা উন্মোচিত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সাথে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোন উদ্বেগের কারণ নেই। বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।

বিএনপি পদ্মাসেতুর বিরোধিতা করেছিল কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মাসেতু নির্মিত হয়েছে জানান সেতুমন্ত্রী। বলেন, বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গনতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপির দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি দেশবিরোধী ও উন্নয়ন বিরোধী প্রচার-প্রচারণা এবং গুজবে বিশ্বাসী বলে মন্তব্য করে কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্র প্রিয় জনবিরোধী অপশক্তি।

বিএনপি কখনও বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি ওবায়দুল কাদেরের। বলেন, বানভাসী মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে তখন বিএনপি নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *