বিদেশে প্রবাসীদের সক্রিয় ভূমিকা জোরদার করার প্রত্যাশা

নিউজ ডেস্ক:

প্রবাসী বাঙালিদের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনটাই বললেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজনএনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫। উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে এক হাজারেরও বেশি প্রবাসী এতে অংশগ্রহণ করেন। এরমধ্যে রয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইটি পেশাদার।

সন্ধ্যায় সমাপন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল . এম. সাখাওয়াত হোসেন।

দুই উপদেষ্টাই তাদের বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে প্রবাসীদের অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কনভেনশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ. মনসুর উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা করেন।

এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আমেরিকাবাংলাদেশ চেম্বার, কানাডাবাংলাদেশ চেম্বার, ব্রিটিশবাংলাদেশ চেম্বার ও ইউকে–বিসিসিসিআই, ঢাকা দুবাইয়ের ব্যবসায়িক কাউন্সিল, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া অস্ট্রেলিয়াবাংলাদেশ চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের মেধা দক্ষতা ব্যবহারের মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে আয়োজকরা মনে করেন।

এনআরবি/এএমএম/কিউটি

 

আরও পড়তে: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *