বিশ্বকাপ মিশন শেষ সাকিবের

৩১ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর শেষ হয়ে গেলো সাকিব আল হাসানের।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব। এরপর তাকে তিন দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার বিসিবি সূত্রে জানা যায়, বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল।

আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই ম্যাচ খেলার পর দেশে ফিরবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

সাকিব আল হাসান/এসকেএম 

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *