স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২৪ রান করেছে জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২৫ রান।
বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে নামেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান। তিন বলে মাত্র এক রান করেই ফেরেন লিটন। পরে নামেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply