ব্যাংকের সময়সীমা বাড়লো

৫ মে ২০২১ (নিউজ ডেস্ক): ঈদের কারণে এক ঘন্টা বাড়ানো হয়েছে ব্যাংকিং লেনদেনের সময়সীমা। নতুন সময়সীমা অনুযায়ী লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গত কয়েকদিন এ সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ঈদের কারণে বাড়তি চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকেই নতুন সময়সীমা কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৬ থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেনের এ নতুন সময়সীমা কার্যকর থাকবে। ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারিদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

এছাড়াও, তৈরি পোষাকশিল্পের কর্মকর্তা ও কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রফতানিবাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের সময়সীমা/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *