বড় জয়ে লড়াইয়ে থাকল ভারতও

৫ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): স্কটল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দেয়ার পর ভারতের জয়ে প্রয়োজন ছিল ৮৬ রান। এই রান যদি ভারত ৭ দশমিক ১ ওভার তথা ৪৩ বলে টপকাতে পারে তাহলে গ্রুপে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে থাকা আফগানিস্তানকে টপকাতে পারবে।

আফগানিস্তানকে রান রেটে ছাড়িয়ে যাওয়ার টার্গেটে নেমে ইনিংসের শুরু থেকেই মারমুখি ব্যাটিং করেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

এই দুই ওপেনার ৩০ বল খেলে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৬ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩০ রান করে আউট হন রোহিত শর্মা।

এরপর অধিনায়ক বিরাট কোহলির সাথে ১২ রানের জুটি গড়তেই আউট হন ওপেনার লোকেশ রাহুল। তিনি ১৮ বলে ৬টি চার ও তিন ছক্কা ফিফটি করে সাজঘরে ফেরেন।

এরপর সুরাইকুমার যাদবকে সাথে নিয়ে দলকে ৮ উইকেটের জয় উপহার দেন অধিনায়ক বিরাট কোহলি।

এর আগে শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড।

মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহর গতি আর রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭ দশমিক ৪ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্কটিশরা।

ভারতের হয়ে মোহাম্মদ শামি ও রবিন্দ্র জাদেজা ৩টি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন বুমরাহ। আর এক উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

ক্রিকেট/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *