স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। তাই সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ছিল টাইগারদের। তবে দিন শেষে ২২৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ৪১০ রানের বিশাল টার্গেট তাড়া করাটা ছিল অসম্ভব।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ দশমিক ১ ওভারে দলীয় ৩৩ রানে ওপেনার শেখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সাথে ১৯০ বলে ২৯০ রানের রেকর্ড জুটি গড়েন ইশান কিষাণ।
কোহলির সাথে ২৯০ রানের জুটি গড়ার পথেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন ইশান। এই ম্যাচের আগে সেঞ্চুরিও করা হয়নি তার। সর্বোচ্চ খেলেছেন ৯৩ রানের ইনিংস।
ইশান ১৩১ বল মোকাবেলায় ২৪টি চার আর ১০টি ছক্কায় ২১০ রান করে ফেরেন। ৯১ বলে ১১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৩ রান করেন বিরাট কোহলি। ইশান ও কোহলির সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ ওভারে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান সাকিবের। এছাড়া ২৯ রান করেন অধিনায়ক লিটন দাস। ২৫ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। ২০ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্রিকেট/এসকেএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply