২৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সাত মাস বিরতির পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর ফের শুরু হয়েছে। শরণার্থী শিবিরগুলো থেকে স্বেচ্ছায় সপ্তম দফায় (প্রথম দল) ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন রোহিঙ্গারা।
বুধবার উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের পথে তাদের নিয়ে ৭টি বাস রওনা দিয়েছে। সেখানে ২৫৭ রোহিঙ্গা রয়েছেন বলে জানা গেছে। আজকে আরও দল যাওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ও সরকারের মধ্যে ভাসানচরে শরণার্থী ব্যবস্থাপনাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) হওয়ার পর প্রথমবারের মতো সেখানে রোহিঙ্গাদের নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ দফায় প্রায় দেড় হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার বিকাল থেকেই আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তার মাধ্যমে রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকে। পরে তারা বুধবার সকালে বাসে করে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামের রওনা দেয়। রাতে চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানিজট ক্যাম্পে পৌঁছুবেন। সেখান থেকে পরের দিন নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।
গত বছরের ডিসেম্বর থেকে ছয় দফায় ১৮ হাজার ৯৫ রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। পরে বৈরী আবহাওয়ায় সমুদ্রের উত্তালতার কারণে তখন বন্ধ হয়ে যায় স্থানান্তর প্রক্রিয়া। সাত মাস বিরতির পর ভাসানচরে স্থানান্তর ফের শুরু হয়েছে।
রোহিঙ্গা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply