নিউজ ডেস্ক: মাগুরার মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের কালামশে মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ৩২ বছর বয়সী সবুজ ও ১৭ বছর বয়সী হৃদয়। তারা পানিঘাটা গ্রামের মনজুর মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গেলে সবুজ ও হৃদয়ের গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
নিহতদের স্বজনদের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, পুলিশ খবর পেয়েই তাদের লাশ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মাগুরা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply