নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া গেছে।
শুক্রবার সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি ক্ষেতে মাটি কাটার সময় এটি পাওয়া যায়।
এর আগে গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া যায়। একই এলাকায় বার বার উদ্ধার হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষগুলো স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া গেছে। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
হাজিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। এর আগেও একই স্থানে আরও একটি পাখা পাওয়া গেছে। তবে এগুলো কিসের তা নিশ্চিতভাবে বলতে পারছি না। যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছে, তাদেরকে বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছে। এখন অফিস আদালত বন্ধ। এ ব্যাপারে রোববারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply