মারা গেলেন নোবি স্টিলস

৩১ অক্টোবর ২০২০ (স্পোর্টস ডেস্ক): ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার নোবি স্টিলস মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৭৮ বছর।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তার মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা স্যার জিওফ হার্স্ট।

জিওফ বলেন, নোবি ছিলেন চমৎকার চরিত্রের একজন মানুষ। দলের সবার প্রিয় ছিলেন তিনি।

স্পোর্টস/এসকেএম