মালয়েশিয়ায় ১ সপ্তাহে দূতাবাসের ১০ হাজার পাসপোর্ট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বিশেষ ব্যবস্থায় সপ্তাহব্যাপী ১০ হাজার পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া বিভিন্ন প্রদেশে কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ মিশন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় প্রবাসীদের এ সেবা দিতে সক্ষম হয়েছে হাইকমিশন।

তারা জানান, গত ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়।

এ ছাড়া অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে কুয়ালালামপুরের বাইরে পেনাং, জহুরবারু, কুয়ানতান, মেলাকা এবং কেলাং শহরে ছুটির দিনে (১৮ ও ১৯ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ করা হয়। এ সেবা চলমান রয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। ২৫ ও ২৬ জানুয়ারি জোহর রাজ্যের প্রবাসীদের কনস্যুলার সেবা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। হাইকমিশন বলছে, যেসব আবেদনকারী এখনও পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তারা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাইকমিশন থেকে অথবা মালয়েশিয়ার নির্ধারিত পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট সেবায় মোবাইল কনস্যুলার টিমে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) এ এস এম জাহিদুর রহমান, প্রথম সচিব (শ্রম) এ এইচ এম হাবিবুর রহমান ভুইঁয়া, ব্যক্তিগত কর্মকর্তা (হাইকমিশনার) দেয়ান আকলিমা, প্রশাসনিক কর্মকর্তা (শ্রম) মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, হিসাবরক্ষক (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ মাছুম হোসেন, কনস্যুলার সহকারী মোহাম্মদ রেজোয়ান আহমেদ, মোহাম্মদ রেজাউল করিম, সাইফুল ইসলাম তালুকদার।

মালয়েশিয়া/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *