০৫ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলঅউট হয়েছে উইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ১৭১ রানের বড় লিড পায় বাংলাদেশ।
সিরিজে প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিংয়ে ৪৩০ রানের বড় সংগ্রহ করেছিল টাইগাররা। জবাবে নেমে প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিলেন ক্যারিবিয়ানরা।
তৃতীয় দিনের শুরুতেই তাইজুলের ঘূর্ণিজাদুতে ধরাশায়ী হয়েছেন এনক্রুমাহ বোনার। এরপর নাঈম হাসানের বলে সাজঘরে ফেরেন অধিনায়ক ব্রাথওয়েট। ১১১ বল মোকাবেলা করে রান করেছেন ৭৬।
দিনের তৃতীয় উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ। তিনি ফিরিয়েছেন কাইল মায়ার্সকে। ৬৫ বল খেলে ৪০ রান সংগ্রহ করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
এরপর ব্ল্যাকউড-জশুয়ার ৯৯ রানের জুটিতে আঘাত হানে নাঈম হাসান। ৪২ রান করা জসুয়া দা সিলভাকে ফেরান নাঈম। এরপরই বল হাতে ভেলকি দেখালেন মিরাজ। তার লেন্থ বলে খোঁচা দিতে গিয়ে সামনেই দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ধরা পড়েন ব্ল্যাকউড। ১৪৬ বল মোকাবেলা করে তিনি রান করেছেন ৬৮।
এরপর আবারও মিরাজের আঘাত। এবার ফেরান লেজের ব্যাটসম্যান কেমার রোচ। রানের খাতাই খুলতে পারেননি তিনি। অভিজ্ঞ রোচ দলের পরিস্থিতিকে পাত্তা না দিয়ে ছক্কা মারতে গিয়ে উইকেট দেন মিরাজকে। তার পরের শিকার রাহকিম কর্নওয়াল। ২ রান করে মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সরাসরি বোল্ড হল কর্নওয়াল।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ উইকেটটি নিয়েছেন সেই তাইজুলই।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply