১৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা সাড়ে ২৪ হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯৮ জন। গতকালের চেয়ে আজ ২৪ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ১৭৮ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ২৪ হাজার ৫৪৭ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৯ হাজার ২৭৮ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ
দেশে এ পর্যন্ত ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply