১৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ময়মনসিংহের নান্দাইলে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সোয়া একটার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়ের পংকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পংকরহাটি গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে ১৫ বছর বয়সী আবু সাইদ, হাদিস মিয়ার ছেলে ১৪ বছর বয়সী স্বাধীন ও বিল্লাল মিয়ার ছেলে ১৪ বছর বয়সী শাওন মিয়া।
আরও পড়ুন: সারাদেশে বজ্রপাতে ৯ জনের মৃত্যু
এছাড়া ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার দড়ি কুষ্টিয়া বালুয়াপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৪০ বছর বয়সী আবু বাক্কার ও ৩০ বছর বয়সী জাহাঙ্গীর আলম।
ময়মনসিংহ/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply