২২ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): হার্ড হিটার তামিম ইকবালের সামনে দারুণ সুযোগ এসেছে। টপকে যেতে পারেন দুই কিংবদন্তী ক্রিকেটার লংকান মারভান আতাপাত্তু আর প্রোটিয়াস গ্যারি কারস্টেনকে।
রবিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম টপকানোর সুযোগ পাচ্ছেন এই দুই গ্রেটকে। শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে মাত্র ৮৯ রান করলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশি ওপেনার।
ক্রিকেটের তিন ফরমেটে ৩৬০ ম্যাচ খেলে লংকান গ্রেট মারভান আতাপাত্তুর সংগ্রহ ১৪ হাজার ৩৬ রান। অন্যদিকে ২৮৬ ম্যাচে ৩৪ সেঞ্চুরিতে প্রোটিয়াস গ্যারি কারস্টেন সংগ্রহ করেছেন ১৪ হাজার ৮৭ রান।
বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল তিন ফরমেটে খেলেছেন ৩৫৫ ম্যাচ। দেশের হয়ে সর্বোচ্চ ২৩টি সেঞ্চুরি তার। রান সংগ্রহ করেছেন ১৩ হাজার ৯৯৮টি। আর ৮৯ রান হলেই তিনি পৌঁছে যাবেন তালিকার শীর্ষে।
রেকর্ডের হাতছানি/এএমএম/কিউটি
















Leave a Reply