নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার মাথায় ও পিঠে গুলি করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত যুবক স্বেচ্ছাসেবক এবং বালুকালী ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
রোহিঙ্গা সংকট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply