২৮ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ঈদ উপলক্ষে নগদ লেনদেনের সুবিধার্থে শনিবার সারা দেশে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুধু পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। সবার সুবিধার্থে অল্প লোকবল নিয়ে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এতে আরও বলা হয়, আগামীকাল শুক্রবার পোশাকশিল্প এলাকায় ব্যাংকের লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা ৩টা পর্যন্ত।
পরের দিন শনিবার ব্যাংক লেনদেন হবে সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত। ব্যাংক খোলা বেলা আড়াইটা পর্যন্ত।
এই দুই দিন নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply