নিউজ ডেস্ক: নোয়াখালীর সেনবাগ উপজেলায় সবজি খেতে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত পরিচয় নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের তোরাব আলী ব্যাপারি বাড়ির মানিক মিয়ার সবজি খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লোকজন তোরাব আলী ব্যাপারি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সবজি খেতের মধ্যে লাল রংয়ের শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবজাতককে দেখতে লোকজন সেখানে ভিড় জমান। স্থানীয়রা থানায় জানানোর পর সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাতের কোনও এক সময় অজ্ঞাত কেউ সদ্য জন্ম নেয়া নবজাতকের লাশ শপিং ব্যাগে মুড়িয়ে খেতে ফেলে গেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply