শীর্ষে চট্টগ্রাম

৩০ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা তিন ম্যাচেই জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহাম্মদ মিঠুনের দল।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি চট্টগ্রামের ব্যাটসম্যানরা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার লিটন দাস। ২৮ রান আসে শামসুর রহমান শুভর ব্যাট থেকে। ইনিংসের শেষ দিকে ১১ বলে তিন ছক্কা ও এক চারের সাহায্যে ২৭ রান করেন সৈকত আলী। 

টার্গেট তাড়া করতে নেমে তামিম বাহিনীও সুবিধা করতে পারেনি। দুই বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ও মুস্তাফিজের গতির মুখে খেই হারায় বরিশাল।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪১ রানে ইনিংস গুটিয়ে যায় বরিশালের। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার তামিম। ২৪ রান করেন আফিফ হোসেন ধ্রুব। চট্টগ্রামের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন শরিফুল ও কাটার মাস্টার মুস্তাফিজ। বরিশালের বিপক্ষে মামুলি ১৫১ রানের পুঁজি নিয়েও ১০ রানে জিতেছে চট্টগ্রাম।

নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম হারায় মুশফিকুর রহীমের ঢাকাকে। দ্বিতীয় ম্যাচে হারায় খুলনাকে, ৯ উইকেটে।

খেলা/ এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *