১৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন আজ। ১৯৪৮ সালে ১৩ নভেম্বর নেত্রকোণার কুতুবপুরে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই হুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। ২০১২ সালের ১৯ জুলাই মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানার আগে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক- প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি।
রসবোধ আর অলৌকিকতার মিশেলে বাংলা কথাসাহিত্যকে সমৃদ্ধ করেছেন হুমায়ূন আহমেদ। তার সৃষ্ট হিমু, মিছির আলী, বাকের ভাই চরিত্রগুলো পেয়েছে অমরত্ব। তার লেখা গানগুলো এখনও মানুষের মুখে মুখে।
আরও পড়ুন: কবি নির্মলেন্দু গুণের জন্মদিন
১৯৮০-১৯৯০ এর দশকে ধারাবাহিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা করেন তিনি। ১৯৮৩ সালে তার প্রথম টিভি কাহিনীচিত্র ‘প্রথম প্রহর’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন হুমায়ূন আহমেদ। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), হুমায়ূন কাদিও স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার-সহ (১৯৭৩) পেয়েছেন অসংখ্য সম্মাননা নন্দিত এই কথাসাহিত্যিক।
হুমায়ূন আহমেদ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply