১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): শুদ্ধ সাংবাদিকতার আইকন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি’র প্রয়াত মহাপরিচালক শাহ আলমগীরের বাবা আবু ইউসুফ সরকারের দাফন রাতে সম্পন্ন হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি আজ মারা যান।

পিআইবি’র প্রয়াত মহাপরিচালক শাহ আলমগীর ও তার বাবা আবু ইউসুফ সরকারের ফাইল ছবি
রবিবার দুপুরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত আবু ইউসুফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ১১ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে তার শ্বাস প্রক্রিয়া বিঘ্নিত হয়। অক্সিজেন লেভেল নেমে আসে ৫৪-তে।
প্রয়াত শাহ আলমগীরের স্ত্রী ফৌজিয়া বেগম জানিয়েছেন, রাতে পূর্ব গোড়ান মক্কা মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এশার নামাজ শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।
আরও পড়ুন: সাংবাদিকদের মূল্যায়ন করা শিখতে হবে
উল্লেখ্য, প্রয়াত আবু ইউসুফ সরকার পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি গোপনে মুক্তিবাহিনী ক্যাম্পে তথ্য সরবরাহ করতেন।
শোকসংবাদ/এএমএম/কিউটি
















Leave a Reply