৬ ডিসেম্বর ২০২১ (স্পোটর্স ডেস্ক): বাংলাদেশ-পাকিস্তান চলমান ঢাকা টেস্ট শেষ করেই দুই টেস্টের সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরকে সামনে রেখে ১৮ সদস্যের দলে রাখা হয় সাকিব আল হাসানকে। কিন্তু সাকিব নিউজিল্যান্ড সফরে যেতে চান না বলে আনুষ্ঠানিক ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দেন।
সোমবার তার সেই চিঠি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, আমরা যে জিনিসটা বলে আসছি সেটি হলো কেউ যদি খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায় এতে আমাদের কোনও আপত্তি নেই। তাই সাকিবকে ছুটি দেয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে যার বিশ্রাম প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। কিন্তু সাকিবের ব্যাপারটা আলাদা। ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে। কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এটাতে কোনও সন্দেহ নেই।
তবে সাকিবের এই হঠাৎ করে ছুটি চাওয়া সমস্যা বলেও জানান পাপন। বলেন, এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে। আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply