সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী মারা গেছেন

২১ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্টের কারণে গত ১ সেপ্টেম্বর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত শুক্রবার তাকে আইসিইউতে নেয়া হয়।

সাবেক এই ক্রিকেটার ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে। তারপর শুরু করেন কোচিং। বাংলাদেশের প্রথম ক্রিকেট প্রশিক্ষক হিসেবে ভারতের পাতিয়ালায় উচ্চতর কোচিংয়ের ওপর ট্রেনিং করেন তিনি।

পরে মোহামডান, ধানমণ্ডি, কলাবাগানসহ ঢাকার বেশ কয়েকটি শীর্ষ ক্লাবে কোচিং করান জালাল আহমেদ চৌধুরী।

জালাল আহমেদ চৌধুরী/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ