সারাদেশে ২১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক: বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা পঞ্চম দফা হরতালের প্রথম দিনে নিরাপত্তা জোরদারে ঢাকাসহ সারা দেশে ২১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

অবরোধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *