সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

৯ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, ভোলা): ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনার তাড়ুয়া সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন।

মঙ্গলবার বিকালে সমুদ্রের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে। পরে বনবিভাগের সদস্যরা পর্যবেক্ষণ শেষে বুধবার সকালে মৃত ডলফিনটি সৈকতের এক পাশে বালিচাপা দেন। গভীর সমুদ্র বন্দরে জেলেদের জালে আটকে ডলফিনটির মৃত্যু হতে পারে বলে বনবিভাগ ধারণা করছে।

ঢাল চর রেঞ্জ উপকূলীয় বনবিভাগ কর্মকর্তা টিএম আতিকুর রহমান বলেন, জোয়ারে অর্ধগলিত ডলফিনের মৃতদেহটি তাড়ুয়া সমুদ্র সৈকতে ভেসে আসে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন। পরে একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করি।

তিনি বলেন, প্রায় সাড়ে চার ফুট লম্বা ডলফিনটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে বন কর্মীদের উপস্থিতিতে মৃত ডলফিনটি সৈকতে বালুচাপা দেয়া হয়।

মৃত ডলফিন/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *