২৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে ২৬ ফুট লম্বা একটি মৃত তিমি। তিমিটির শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে বলে জানা গেছে।

শুক্রবার মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্রসৈকতে মৃত তিমিটি ভেসে আসে।
টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, খবরে রাতেই প্রশাসন, বন বিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।
তবে ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। রাতে জোয়ারের সময় তিমিটি ভেসে এসে সৈকতে আটকা পড়ে।
রাতেই উপজেলা মৎস্য বিভাগ এবং বন বিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন। এর পর সৈকতের অদূরে তিমিটিকে মাটিচাপা দেয়া হয়।
মৃত তিমি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply